[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মোহাম্মদপুরে নিজের বাসার সামনে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশঃ
অ+ অ-
ছুরিকাঘাত | প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় নিজের বাসার সামনে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, টাকা লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।

গতকাল সোমবার রাত পৌনে আটটার দিকে ঢাকা উদ্যানের বি ব্লকে এই ঘটনা ঘটে, পুলিশ সূত্রে জানা গেছে।

নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন বাবু (২৬)। এ ঘটনায় তাঁর বাবা আহত হয়েছেন। তিনি বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানায়, বিল্লালের বাসার সামনে একটি মুদিদোকান আছে। সেখানে গতকাল রাতে তাঁর বাবার সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায় তাঁকে মারধরের চেষ্টা করা হয়। বিল্লাল বাধা দিলে, ওই ব্যক্তিরা তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত নয়টায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন বলেন, ‘টাকাপয়সার লেনদেন নিয়ে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি, কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা রাজনৈতিক কারণে এটি হয়নি। হত্যায় জড়িত ব্যক্তিদের ইতিমধ্যে শনাক্ত করতে পেরেছি, অভিযান চলছে এবং আশা করি দ্রুতই তাঁরা গ্রেপ্তার হবেন।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন