[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ কারিগর আটক

প্রকাশঃ
অ+ অ-
গহিন পাহাড়ে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে কোস্টগার্ড | ছবি: পদ্মা ট্রিবিউন

কক্সবাজারের মহেশখালীর গহিন পাহাড়ে অভিযান চালিয়ে কোস্টগার্ড দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কেরুনতলী–সংলগ্ন পাহাড় থেকে এসব উদ্ধার করা হয়।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তি একজন অস্ত্র তৈরির কারিগর। দীর্ঘদিন ধরে গহিন পাহাড়ের আস্তানায় তিনি আগ্নেয়াস্ত্র তৈরি করে আসছিলেন।

অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি, ৪ রাউন্ড ফাঁকা গুলি, ৪ রাউন্ড কার্তুজ, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বলেন, ‘জব্দ করা আলামত ও আটক ব্যক্তিকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন