[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

প্রকাশঃ
অ+ অ-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার নিজস্ব স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা নিজে যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলেন, তা তিনি তার ভাষণের মাধ্যমে লঙ্ঘন করেছেন।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দেন মুহাম্মদ ইউনূস। এরপরই সালাহউদ্দিন আহমদ তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন।

প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কী হবে তা জাতিকে জানানো হয়েছে। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে।

বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বিষয়টি মীমাংসিত হয়েছে। এটি নতুনভাবে আরোপ করার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে যে নতুন বডি প্রস্তাবিত হয়েছে, তা জাতীয় সংসদের কোনো পর্যায়ে গঠনের বিষয় ছিল না। এটি সম্পূর্ণ নতুন ধারণা।

সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ সংলাপে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন। প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হবে। এজন্য আজ রাতে স্থায়ী কমিটির জরুরি সভা ডাকা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন