[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা–কর্মী গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-

গ্রেপ্তার | প্রতীকী ছবি

ঢাকায় নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৩ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. তরিকুল ইসলাম জানান, গত কয়েক দিনে রাজধানীতে বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এই ৪৩ জনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্য।

গত মঙ্গলবারও ঢাকার বিভিন্ন স্থান থেকে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় আজ রায়ের দিন ছিল। এই দিনকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এ ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে পুলিশ কয়েক দিন ধরে সতর্ক ও কঠোর অবস্থান নিয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন