[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এবার বাইপাইলে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

প্রকাশঃ
অ+ অ-
ভূমিকম্প | প্রতীকী ছবি

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় আজ শনিবার সকালে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়।

আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৩। উৎপত্তিস্থল বাইপাইল।

ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে গতকাল শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এতে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হন।

সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।

গতকালকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এর পরদিনই বাইপাইলে ভূমিকম্প অনুভূত হলো।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন