[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খাদ্যসহায়তা দিয়েছে ডব্লিউএফপি

প্রকাশঃ
অ+ অ-
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি খাদ্যসহায়তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) | ছবি: ডব্লিউএফপির ফেসবুক পেজ

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

ডব্লিউএফপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ নভেম্বরের অগ্নিকাণ্ডের পর পার্শ্ববর্তী বিটিসিএল গার্লস হাইস্কুলে আশ্রয় নেওয়া পরিবারগুলোর মাঝে হাই এনার্জি বিস্কুট বা এইচইবি বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় ডব্লিউএফপি ১ হাজার ৯০০ পরিবারের মাঝে এই বিস্কুট পৌঁছে দিয়েছে।

প্রতিটি পরিবার পাঁচ কেজি ওজনের একটি এইচইবি কার্টন পেয়েছে। সংবাদে বলা হয়েছে, রান্না বা পানির প্রয়োজন না হওয়ায় জরুরি পরিস্থিতিতে এই বিস্কুট খুব কার্যকর।

এইচইবিতে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, প্রোটিন ও কার্বোহাইড্রেট রয়েছে, যা আগামী কয়েক দিনের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুষ্টির ঘাটতি পূরণে সহায়তা করবে।

ডব্লিউএফপি বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে কাজ করছে। জরুরি সহায়তা, স্কুল ফিডিং, দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধারসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে লাখো মানুষকে সহায়তা দিয়ে আসছে।

শুধু ২০২৪ সালেই ঘূর্ণিঝড় রেমালসহ একাধিক বন্যার পর ২৮ লাখ মানুষের কাছে খাদ্য, অর্থ ও পুনরুদ্ধার সহায়তা পৌঁছে দিয়েছে ডব্লিউএফপি।

ডব্লিউএফপির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর সিমোন পার্চমেন্ট বলেছেন, ‘আজকের বিতরণের পরও আমরা স্থানীয় প্রশাসন ও মানবিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় চালিয়ে যাব। প্রয়োজনে অতিরিক্ত সহায়তাও দিতে প্রস্তুত।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন