[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তিতুমীর কলেজের সামনে ও আমতলীতে ককটেল বিস্ফোরণ, মেরুল বাড্ডায় বাসে আগুন

প্রকাশঃ
অ+ অ-
ককটেল বিস্ফোরণ | প্রতীকী ছবি

রাজধানীর তিতুমীর কলেজের মূল ফটকের সামনে এবং আমতলী মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কাছাকাছি সময়ে মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে থাকা পানির ট্যাংকের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) জানে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণের কিছুক্ষণ পর মহাখালীর আমতলী মোড় এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে থাকা পানির ট্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।’

জানে আলম আরও জানান, আগুন ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর সহায়তায় তা নিয়ন্ত্রণে আনা হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা প্রথম মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এর আগে গতকাল রাত ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনের রাস্তায় দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। রাত ৯টা ৪০ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণ ঘটে বাংলামোটর এলাকায়। রাত ৯টার পর শ্যামপুর এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে মেহেদী নামের এক ব্যক্তি আহত হন। এ ছাড়া রাত ১০টার দিকে গাবতলী ও মহাখালীর রেলক্রসিং এলাকায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন