[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে বিক্ষোভ

প্রকাশঃ
অ+ অ-
মেহেরপুরের গাংনীতে বিএনপির মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদের অনুসারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। সোমবার রাত আটটায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে | ছবি: পদ্মা ট্রিবিউন  

মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা। সোমবার রাত আটটার দিকে গাংনী শহরে কুষ্টিয়া–মেহেরপুর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এ বিক্ষোভ হয়। এতে অংশ নেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদের অনুসারীরা, যিনি মনোনয়ন পাননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভে শতাধিক নেতা-কর্মী অংশ নেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীদের অভিযোগ, মেহেরপুর–২ আসনে যিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন, তিনি অনেক দিন দলীয় কার্যক্রমের বাইরে ছিলেন। তৃণমূলের মতামত না নিয়েই তাঁকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতারা ক্ষুব্ধ হয়েছেন।

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আওয়াল বলেন, 'মনোনয়ন পরিবর্তন করে জাভেদ মাসুদকে প্রার্থী ঘোষণা করতে হবে। যতক্ষণ তা না হবে, আন্দোলন চলবে।' 

এ বিষয়ে মনোনয়ন পাওয়া জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন বলেন, 'দলীয় সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল। যাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন, তাঁদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন