[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাউলদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

প্রকাশঃ
অ+ অ-
আবুল সরকারের মুক্তি ও সারা দেশে বাউল শিল্পীদের ওপর হামলার বিচারের দাবিতে সম্প্রীতি যাত্রার মশাল মিছিল | ছবি: পদ্মা ট্রিবিউন

বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি এবং সারা দেশে বাউলশিল্পীদের ওপর হামলার বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ‘সম্প্রীতি যাত্রা’ নামে একটি নাগরিক সংগঠন

শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল ঢাকার শাহবাগ থেকে শুরু হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে বিকেলে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ‘গানের আর্তনাদ’ শীর্ষক প্রতিবাদী গানের অনুষ্ঠান আয়োজন করে ‘সম্প্রীতি যাত্রা’। পরবর্তীতে সেই অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

সারা দেশে বাউলদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকালে শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনে ‘সম্প্রীতি যাত্রা’ আয়োজন করে ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠান। সেখানে ‘জুলাই মঞ্চের’ ব্যানারে একদল যুবক মিছিল নিয়ে সেখানে বাধা দিলে দুইপক্ষের হাতাহাতি হয় | ছবি: পদ্মা ট্রিবিউন 

আয়োজকদের দাবি, ‘কনসার্ট ফর ঢাকা’ অনুষ্ঠানের কিছু ‘স্বেচ্ছাসেবক’ জুলাই মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে এই হামলা চালায়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন