[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভাষাসংগ্রামী আহমদ রফিকের জীবনাবসান

প্রকাশঃ
অ+ অ-

ভাষাসৈনিক আহমদ রফিক | ফাইল ছবি

ভাষাসংগ্রামী আহমদ রফিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। 

আহমদ রফিকের স্বাস্থ্যের নিয়মিত খোঁজখবর রাখছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী। চিকিৎসকের বরাত দিয়ে তিনি মৃত্যুর খবর জানান।

আহমদ রফিককে গত ১১ সেপ্টেম্বর সকালে ল্যাবএইড হাসপাতাল থেকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার কারণে গত রোববার তাকে বারডেমে নেওয়া হয়।

গত মঙ্গলবার রাতে ইসমাইল সাদী জানান, 'আহমদ রফিকের কিডনিতে সমস্যা ছিল। এছাড়া কয়েকটি হালকা স্ট্রোকও হয়েছে। তিনি তখন অচেতন ছিলেন এবং অক্সিজেন দেওয়া হচ্ছিল।'

আহমদ রফিক ভাষা আন্দোলন ও রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে গবেষণা করেছেন। কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস ও গবেষণা মিলিয়ে তাঁর লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। রবীন্দ্রবিশেষজ্ঞ হিসেবে তিনি দুই বাংলাতেই অগ্রগণ্য ছিলেন।

আহমদ রফিক একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ নানা সম্মাননা ও পদক পেয়েছেন।

তিনি ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। রাজধানীর নিউ ইস্কাটনে একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্ত্রী ২০০৬ সালে মারা যান এবং তিনি কোনো সন্তান ছিলেন না।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন