[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মানবাধিকার বিশেষজ্ঞ ফারুখ ফয়সাল মারা গেছেন

প্রকাশঃ
অ+ অ-
ফারুখ ফয়সল | ছবি: ফেসবুক থেকে নেওয়া

সাংবাদিক, মানবাধিকার বিশেষজ্ঞ ও উন্নয়নকর্মী ফারুখ ফয়সল আর নেই। শুক্রবার রাজধানীর এক হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বয়স হয়েছিল ৭১ বছর। ফারুখ ফয়সলের ছোট বোন স্নিগ্ধা আহসান (স্বপ্না) এ তথ্য নিশ্চিত করেন।

স্নিগ্ধা আহসান জানান, ফারুখ ফয়সল বছরখানেক ধরে অসুস্থ ছিলেন। বেশি অসুস্থ হয়ে পড়লে গত রোববার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ধানমন্ডির সাত নম্বর রোডের মসজিদে আজ ফারুখ ফয়সলের জানাজা অনুষ্ঠিত হবে। স্নিগ্ধা আহসান বলেন, আজই মরদেহ বগুড়ায় নেওয়া হবে। সেখানেই তাঁকে দাফন করা হবে।

বগুড়া শহরেই ফারুখ ফয়সলের পৈতৃক বাড়ি। তাঁর বাবা মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী শিক্ষাবিদ মোহসীন আলী দেওয়ান।

চার দশকের বেশি সময় সাংবাদিকতা, মিডিয়া উন্নয়ন, মতপ্রকাশের স্বাধীনতা এবং উন্নয়ন যোগাযোগ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন ফারুখ ফয়সল। সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে তিনি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হন। এর আগে তথ্য ও মতপ্রকাশের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল ১৯-এর দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক ছিলেন।

এশিয়া, উত্তর আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে আন্তর্জাতিক উন্নয়ন ও মানবাধিকার কর্মসূচি পরিচালনা করেছেন। তাঁর কাজের ক্ষেত্রে সব সময় জেন্ডার সমতার ওপর গুরুত্ব দিয়েছেন। ফারুখ ফয়সল ঢাকা বিশ্ববিদ্যালয়, নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন