[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খাগড়াছড়িতে চলছে ২৪ ঘণ্টার অবরোধ, আটকা পর্যটকেরা

প্রকাশঃ
অ+ অ-

সড়কে আগুন জ্বালিয়ে চলাচলে বাধা সৃষ্টি করে অবরোধকারীরা। আজ সকালে খাগড়াছড়ি শহরের বটতলী সড়ক থেকে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন 

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে চলছে ২৪ ঘণ্টার সড়ক অবরোধ। 'জুম্ম ছাত্র-জনতা'র ডাকে আজ শনিবার ভোর ৫টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি রোববার ভোর ৬টা পর্যন্ত চলবে।

সকালে অবরোধকারীরা বিভিন্ন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। এতে ঢাকাসহ নানা স্থান থেকে আসা খাগড়াছড়িগামী নৈশকোচ আটকা পড়ে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পর্যটকরা। বন্ধ রয়েছে দূরপাল্লা ও স্থানীয় রুটের পরিবহনও। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অপরদিকে, যেকোনো পরিস্থিতি সামাল দিতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। ছবিটি আজ সকালে খাগড়াছড়ি শহরের বাস টার্মিনাল থেকে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন 

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, ‘পরিস্থিতি শান্ত রয়েছে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। জনজীবনে যেন কোনো ক্ষতি না হয়, সে জন্য আমরা সতর্ক আছি।’

গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় পুলিশ গত শুক্রবার একজনকে গ্রেপ্তার করে।

এ ঘটনার বিচার দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে গতকাল শুক্রবার শহরের চেঙ্গী স্কয়ারে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ হয়। সেখান থেকেই অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন