[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চাঁদপুরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত

প্রকাশঃ
অ+ অ-
নিহত খাজা আহমেদ খান | ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম খাজা আহমেদ (৫৫)। এ ঘটনায় তাঁর ভাই নুর মোহাম্মদ খান (৫০) ও শাহজালাল (৪০) এবং শাহজালালের স্ত্রী আসমা বেগমকে (৩৩) আটক করেছে পুলিশ। তাঁদের সবার বাড়ি চির্কা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যৌথ শরিকানা জমির রাস্তা নিয়ে দুই ভাই খাজা আহমেদ ও নুর মোহাম্মদ খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল রাতেও তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। রাত সাড়ে ১১টার দিকে নুর মোহাম্মদ খান হাতুড়ি দিয়ে বড় ভাই খাজা আহমেদকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা খাজা আহমেদকে মৃত ঘোষণা করেন।

ফরিদগঞ্জ থানার ওসি শাহ্ আলম বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মূল অভিযুক্ত নুর মোহাম্মদ খানসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন