[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রংপুরে ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

প্রকাশঃ
অ+ অ-
রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত | ছবি: পদ্মা ট্রিবিউন 

রংপুরের পীরগাছায় 'পদ্মরাগ কমিউটার' ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঘটনা ঘটে পীরগাছা রেলস্টেশনের উত্তর পাশে একটি রেললাইন পরিবর্তনের স্থানে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এতে লালমনিরহাট-সান্তাহার রুটের বামনডাঙ্গা থেকে কাউনিয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

স্টেশন সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য ২ নম্বর লাইনে দাঁড়ায়। ক্রসিং শেষ হওয়ার পর লালমনিরহাটের দিকে যাত্রা শুরু করতে গেলে লাইন পরিবর্তনের সময় রেললাইনটি ভেঙে ছয়টি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নেমে পড়ে।

পীরগাছা রেলওয়ে স্টেশনমাস্টার জেনারুল ইসলাম জানান, 'এ মুহূর্তে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে এবং প্রয়োজনীয় লোকবল সেখানে কাজ করছে।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন