[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কারাগারে অসুস্থ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, হাসপাতালে ভর্তি

প্রকাশঃ
অ+ অ-

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গত ২৪ জুলাই গ্রেপ্তার করে পুলিশ | ফাইল ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাঁকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে খায়রুল হক অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন বলেন, খায়রুল হক বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। তাঁকে সিসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুলাই-আগস্ট আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম হত্যা মামলা এবং ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় জালিয়াতির অভিযোগে করা পৃথক দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। একটি মামলায় সাত দিনের রিমান্ড শেষে কারাগারে আছেন তিনি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন