[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তারুণ্যের উৎসবে যোগ দিতে সব ব্যাংককে নির্দেশ

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

বাংলাদেশ ব্যাংক | ফাইল ছবি

আগামীকাল ৫ আগস্ট ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্‌যাপন সফল করতে সব ব্যাংককে ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই উপলক্ষে অনুষ্ঠিতব্য শোভাযাত্রায় ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল সব ব্যাংককে এ–সংক্রান্ত একটি চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্‌যাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সরকারি সব দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে নভোথিয়েটার, বিজয় সরণি, তেজগাঁও এলাকায় বেলা একটার দিকে শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই শোভাযাত্রা সফল করতে আপনাদের উপস্থিতি একান্তই কাম্য। এমতাবস্থায় নিজ নিজ ব্যাংকের পক্ষ থেকে ‘তারুণ্যের উৎসব ২০২৫ ব্যানারে ওই শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য আপনাদের অনুরোধ করা যাচ্ছে।’

জানা গেছে, এই চিঠি পাওয়ার পর সব ব্যাংকের পক্ষ থেকে ব্যানার প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি প্রধান কার্যালয়সহ ঢাকার শাখার কিছু কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

জানতে চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা এ–সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। আমাদের ব্যাংক থেকে একটি দল ওই শোভাযাত্রায় অংশ নেবে। এ জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন