[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ক্যাপস্টোন লিডারশিপ কোর্সের বিশেষ স্বীকৃতি পেলেন শেল্‌টেক্‌–এর এমডি

প্রকাশঃ
অ+ অ-

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের হাত থেকে বিশেষ স্বীকৃতি অর্জনের সনদ গ্রহণ করেন শেল্‌টেক্‌ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ছবি: শেল্‌টেক্‌-এর সৌজন্যে

ক্যাপস্টোন লিডারশিপ কোর্সের বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন শেল্‌টেক্‌ গ্রুপ, এনভয় লিগ্যাসি ও এনভয় টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ। তিনি গত ১৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠিত ‘ক্যাপস্টোন কোর্স ২০২৫/২’ সফলভাবে সম্পন্ন করেছেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজের মর্যাদাপূর্ণ স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রোগ্রামের অধীনে আয়োজিত এই তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সটি দেশের জাতীয় নিরাপত্তা, কৌশলগত চিন্তাভাবনা এবং বহুপক্ষীয় সহযোগিতা সম্পর্কে জ্যেষ্ঠ নেতাদের অন্তর্দৃষ্টি প্রসারের উদ্দেশে পরিচালিত হয়ে থাকে।

গত বৃহস্পতিবার কোর্সটির সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

এ কোর্সে অংশ নেন দেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ, করপোরেট নির্বাহী, গণমাধ্যম ব্যক্তিত্ব, নাগরিক ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধি ও আইনজ্ঞরা। মনোনীত ব্যক্তিত্বরা অংশ নেন বিভিন্ন কেস স্টাডি, সিমুলেশন অনুশীলন এবং যৌথ বিশ্লেষণে, যা দেশের ও বৈশ্বিক সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন