[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লক্ষ্মীপুরে এসএসসির ফলাফল: রায়পুর এগিয়ে, রামগতি পিছিয়ে

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ভারো ফলাফলের উচ্ছ্বাস ছবি: বিদ্যালয়ের সৌজন্যে

এবারের এসএসসি পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় সবচেয়ে ভালো ফলাফল হয়েছে রায়পুর উপজেলার। জেলার পাসের হার ৬৬ দশমিক ১৫ হলেও রায়পুরে পাসের হার ৭৮ দশমিক ৩৩। তবে পাসের হার সবচেয়ে কম রামগতি উপজেলায়। এই উপজেলায় ৫২ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

আজ বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবারে জেলার পাঁচটি উপজেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১৫ হাজার ৮০৪ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১০ হাজার ৪৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৫৩ জন শিক্ষার্থী।

জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে তথ্য অনুযায়ী, সব চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল লক্ষ্মীপুর সদর উপজেলায়, ৬ হাজার ৮৫৫ জন। এখানে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৪৩১ জন। পাসের হার ৬৩ দশমিক ১৮। রামগঞ্জ উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৯৭২ জন। পাস করেছে ২ হাজার ১২২ জন। রায়পুরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ হাজার ৪৯৭ জন। পাস করেছে ১ হাজার ৯৫৬ জন। রামগতিতে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২৬৩ জন। পাস করেছে ১ হাজার ১৯১ জন এবং কমলনগর উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২১৭ জন। পাস করেছে ৭৫৫ জন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র বলেন, ‘নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে সক্ষম হয়েছি। শহরের তুলনায় গ্রামাঞ্চলে ফলাফল বিপর্যয় বেশি ঘটেছে। তা ছাড়া এবার রামগতি উপজেলায় পাসের হার কম।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন