[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ময়মনসিংহে আওয়ামী লীগপন্থী কলেজ অধ্যক্ষ আটক

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি ময়মনসিংহ

ক্যাপিটাল কলেজ ময়মনসিংহের অধ্যক্ষ মনোয়ার হোসেন খান মিনারকে আটক করা হয়েছে  | ছবি: পদ্মা ট্রিবিউন  

ময়মনসিংহে অনলাইনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করার অভিযোগে মনোয়ার হোসেন খান মিনার (৪৫) নামের এক কলেজ অধ্যক্ষকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার বিকেলে নগরের নতুনবাজার এলাকার ক্যাপিটাল কলেজ থেকে তাকে আটক করা হয়।

মনোয়ার হোসেন খান মিনার ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য। তিনি ব্যক্তিগত মালিকানাধীন ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত।

সেনাবাহিনীর ময়মনসিংহ সদর ক্যাম্পের কমান্ডার মেজর জায়েদ সাদ আল রাব্বি জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করছিলেন। তিনি দলকে সংগঠিত করা এবং দলীয় কার্যক্রম জোরদারে সক্রিয় ছিলেন। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

অভিযানের সময় তার মোবাইল ফোনসহ কিছু ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটকের পর মিনার দাবি করেন, 'তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী এবং বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। ক্ষমতায় থাকার সময়ও কোনো ব্যক্তিগত সুবিধা নেননি কিংবা দলের কোনো পদে ছিলেন না। ২০২০ সাল থেকে তিনি দলীয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। বর্তমানে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে জড়িত নন বলে জানান তিনি।' 

তার ভাষায়, 'আমাকে কেন আটক করা হলো বুঝতে পারছি না। যদি আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই আমাকে অপরাধী মনে করা হয়, তাহলে আমি যেকোনো শাস্তি মাথা পেতে নেব।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন