[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীতে সাবেক এমপি ওমর ফারুকের শপিং মলে অগ্নিকাণ্ড

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

রাজশাহী নিউ মার্কেটের সামনে থিম ওমর প্লাজার ৮ম তালার ফাস্ট ফুডের দোকানে আগুন লাগে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজশাহী নিউমার্কেট এলাকায় সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন অভিজাত শপিং মল থিম ওমর প্লাজায় অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের সপ্তম তলায় ফুডকোর্টের একটি রেস্তোরাঁর রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনের ধোঁয়ায় ভেতরে আটকা পড়া তিনজন অসুস্থ হয়ে পড়লে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন, ভবনের নিরাপত্তাপ্রহরী মো. রনি (২৫) ও মো. হাসিব (২২) এবং নগরের ছোটবনগ্রাম পশ্চিমপাড়ার বাসিন্দা মো. বাপ্পি (৪২)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, ফুড প্যালেস নামের একটি রেস্তোরাঁর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। আগুন অন্য তলায় না ছড়ালেও ধোঁয়ার কারণে নেভাতে বেগ পেতে হয়েছে। সদর স্টেশন ও বিশ্ববিদ্যালয় স্টেশনের ১২টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

আবু সামা বলেন, ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত মার্কেট, সপ্তম তলায় ফুডকোর্ট। আর অষ্টম থেকে দশম তলা অ্যাপার্টমেন্ট। আগুন ছড়িয়ে পড়লে অনেক ক্ষয়ক্ষতি হতো। রেস্তোরাঁর অব্যবস্থাপনার কারণে আগুনের ঘটনাটি ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন