[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ

বজ্রপাত | প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আজ মঙ্গলবার বিকেলে ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় মারা পড়েছে তিনটি গরু। আহত হয়েছেন অন্তত চারজন ব্যক্তি।

মৃত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর মধ্যপাড়া গ্রামের খাইরুল ইসলাম (৪৫), শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের তাজবুল ইসলাম (৪৭) ও রানিহাটি গ্রামের জালাল আলী (৩১)। এ সময় আহত হয়েছেন আরও চারজন। আহত ব্যক্তিরা হলেন মুকুল, সাইদুর, ডালিয়া ও মাহাজুরা। তাঁরা চরমোহনপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, বিকেলে চরমোহনপুর এলাকায় মহানন্দা নদীর তীরে জমিতে ধান কাটছিলেন খাইরুল ইসলামসহ অন্যরা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান খাইরুল ইসলাম।

অন্যদিকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বারঘরিয়া-লক্ষ্মীপুর এলাকায় বজ্রপাতে তাজবুল ইসলাম মারা যান। এ সময় তিনটি গরুও মারা যায়। এ ছাড়া সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের হঠাৎপাড়া এলাকায় বজ্রপাতে মারা যান জালাল আলী।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন