[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জাহানারা আবেদিনের জীবনাবসান

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

জাহানারা আবেদিন | ছবি: পদ্মা ট্রিবিউন 

শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণী জাহানারা আবেদিন বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দুই ছেলে, নাতি–নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর তিন ছেলের মধ্যে বড় ছেলে সাইফুল আবেদিন আগেই ইন্তেকাল করেছেন।

শিল্পাচার্যের ছোট ছেলে ময়নুল আবেদিন বলেন, গতকাল বেলা ২টায় তাঁর মা তাঁদের রাজধানীর শান্তিনগরের বাড়িতেই মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বিস্মৃতিসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং অনেক দিন ধরে শয্যাশায়ী ছিলেন। তাঁর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। ময়নুল আবেদিনের মেজ ভাই খায়রুল আবেদিন অস্ট্রেলিয়াপ্রবাসী। তিনি ঢাকায় আসার পর আগামী রোববার তাঁর মাকে দাফন করা হবে।

ময়নুল আবেদিন আরও জানান, রোববার বেলা ১১টায় তাঁর মা জাহানারা আবেদিনের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আনা হবে। শ্রদ্ধা নিবেদনের পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন