[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা : পুলিশ সদর দপ্তর

প্রকাশঃ
অ+ অ-

পুলিশ সদর দপ্তর | ফাইল ছবি

কেউ কোনো ধরনের হুমকির শিকার হলে তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ বা নিকটবর্তী থানায় জানানোর জন্য অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, যা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যক্তিকে কোনো ধরনের হুমকি প্রদান করা আইনের দৃষ্টিতে অপরাধ।

পুলিশ সদর দপ্তর বলছে, বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। সমাজবিরোধী শক্তি কোনো শান্তিপ্রিয় নাগরিককে হুমকি প্রদান করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন