[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তাবলিগে বিভাজন: সাদপন্থিদের নিষিদ্ধে ঐক্যবদ্ধ আহ্বান

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

সাদপন্থিদের বিক্ষোভ সমাবেশ | ছবি: পদ্মা ট্রিবিউন

টঙ্গীর ইজতেমা মাঠে বারবার হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলেছে তৌহিদী জনতা। শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়।

সমাবেশের আয়োজক ওলামা মাশায়েখ বাংলাদেশ এবং তৌহিদী জনতা জানিয়েছেন, আগামীতে টঙ্গীতে শুধুমাত্র একটি ইজতেমার আয়োজন করা হবে। তারা বলেন, 'সাদপন্থিদের পথভ্রষ্ট কর্মকাণ্ড বারবার ইজতেমার পবিত্রতাকে নষ্ট করছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে এই সংকট আরও ঘনীভূত হবে।'

বক্তারা বলেন, 'ইজতেমার মাঠে যারা হামলা চালিয়েছে, তাদের জামিন মঞ্জুর হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। টঙ্গী হত্যাকাণ্ডে জড়িত সাদপন্থিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।'

এ সময় বক্তারা আরও জানান, 'সাদপন্থিদের তাবলিগের কার্যক্রম এবং ইজতেমা আয়োজন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত। তারা প্রকাশ্যে অপরাধ করে জামিন পেয়ে যায়—এটা সহ্য করা যাবে না। তাদের জামিন দ্রুত বাতিল করতে হবে।'

বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আবু হাসেম কাশফী, মাওলানা আতাউর রহমান, মাওলানা আলী ওসমান, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফয়সাল, মাওলানা আফসার মাহমুদ এবং মাওলানা মজিবুর রহমান প্রমুখ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন