[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাংবাদিক মুন্নি সাহা আটক

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

রাত ১০টার দিকে জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর স্থানীয় কয়েকজন মুন্নি সাহাকে ঘিরে ধরেন | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর কারওয়ানবাজার থেকে সাংবাদিক মুন্নি সাহাকে আটক করেছে পুলিশ।  শনিবার রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।

ওসি মোবারক হোসেন বলেন, সাংবাদিক মুন্নি সাহা আজ শনিবার রাত ১০টার দিকে জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর স্থানীয় কয়েকজন তাঁকে ঘিরে ধরেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তাঁকে নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি তাঁর বিচারের দাবিতে স্লোগান দেন।

সর্বশেষ মুন্নি সাহা এক টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রগুলো বলছে, রাত সাড়ে ১০টার দিকে মুন্নি সাহাকে থানা থেকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মুন্নি সাহার বিরুদ্ধে একাধিক মামলা আছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন