[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চার জেলের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

বজ্রপাত | প্রতীকী ছবি

প্রতিনিধি সুনামগঞ্জ: সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চারজন জেলের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলার দোয়ারাবাজার উপজেলায় দুজন এবং জামালগঞ্জ ও ছাতক উপজেলায় দুজনের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ রোববার সকালে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে মাছ ধরতে গিয়েছিলেন জেলেরা। তখন বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের জালাল মিয়া (৩০) ও একই গ্রামের মো. জসিম উদ্দিন (২৮)।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বজ্রপাতে এই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একই সময় জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা গ্রামের শরিফ মিয়া (৩৫) বজ্রপাতে মারা যান। তিনি বাড়ির পাশের পাগনার হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। পরে পরিবারের লোকজন হাওরে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। জামালগঞ্জ থানার ওসি শ ম কামাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাতক উপজেলায় বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তি হলেন উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের সুন্দর আলী (৫০)। তিনি বাড়ির পাশে হাওরে সকালে মাছ ধরতে গিয়েছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান বলে জানিয়েছেন ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন