[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নববধূর সাজে ঋতাভরী, যা বলছেন নেটিজেনরা

প্রকাশঃ
অ+ অ-

নতুন এসব ছবিতে দেখা যাচ্ছে, কনের বেশে সেজেছেন অভিনেত্রী | ইনস্টাগ্রাম থেকে

বিনোদন ডেস্ক: তাহলে কি এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী? অভিনেত্রীর একটি ফটোশুটকে কেন্দ্র করে উঠেছে এমনই গুঞ্জন। ফটোশুটকেই বিয়ে বলে হাস্যরস করছেন অনেকে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে সেই ফটোশুটের ছবি প্রকাশ করেছেন তিনি আর এতেই শুরু হয়েছে যত জল্পনাকল্পনা। ফটোশুটের নতুন এসব ছবিতে দেখা যাচ্ছে, কনের বেশে সেজেছেন অভিনেত্রী। ঠিক যেন নববধূ। তাঁর পরনে সাদা গাউন, কান ও গলায় হিরের গয়না, মাথায় চূড়া। সাদা নেটের ওড়না দিয়ে মুখ ঢেকেছেন ঋতাভরী। ওড়নার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, অভিনেত্রীর ঠোঁটের কোণে লেগে থাকা হালকা হাসি। দেখে মনে হচ্ছে বিয়ে করতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে পোজ দিয়েছেন তিনি।

আর এই ছবিগুলো দ্রুতই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। নেটিজেনদের প্রশ্ন, এটা কি শুধুই ফটোশুট, নাকি সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসছেন নায়িকা।

মাত্র কদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। সোমবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বেশ কিছু দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে ভর্তির পর জানা যায়, তাঁর গলব্লাডারে পাথর, বিষয়টি জানার পরপরই অস্ত্রোপচারও করা হয় ঋতাভরীর। পরবর্তীতে তাড়াতাড়ি সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

সাদা নেটের ওড়না দিয়ে মুখ ঢেকেছেন ঋতাভরী | ইনস্টাগ্রাম থেকে

সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, অভিনেত্রীর গলব্লাডারে একাধিক পাথর ধরা পড়েছিল, যার ফলে অস্ত্রোপচার করা হয়। অভিনেত্রীর অবস্থা স্থিতিশীল থাকায় এবং তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠায় তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। তবে হাসপাতাল থেকে ছাড়ার আগে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

ঋতাভরী |ইনস্টাগ্রাম
 
আসন্ন বহুরূপী সিনেমার শুটিং করতে গিয়ে প্রায়শই অসুস্থ হয়ে পড়তেন ‘ফাটাফাটি’ অভিনেত্রী। যদিও শেষ পর্যন্ত ছবির শুটিং চালিয়ে যান ঋতাভরী। শুটিং শেষ হওয়ার পরে সিনেমার সেট থেকে অনেক ছবিও পোস্ট করেছিলেন।

সম্প্রতি নিজের জন্মদিনও উদ্‌যাপন করেন এই অভিনেত্রী। গেল জুন মাসে ৩২–এ পা দেন তিনি। মেয়েকে নিজের লেখা একটি কবিতা উপহার দেন মা সাতরূপা সান্যাল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন