[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শ্রম আইন সংশোধনে ৪১টি পয়েন্ট নিয়ে আলোচনা চলছে: আইনমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-

আইনমন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধি দলের বৈঠক | ছবি: পদ্মা ট্রিবিউন

বাসস, ঢাকা: বাংলাদেশ শ্রম আইন সংশোধনে আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে ৪১টি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘সেগুলোর মধ্যে রোববার প্রায় আড়াই ঘণ্টায় ১৭টি পয়েন্ট নিয়ে কথা হয়েছে। আরও ২৪টি পয়েন্ট নিয়ে আলোচনার বাকি আছে। সেগুলো নিয়ে আগামীকাল (সোমবার) আলোচনা করা হবে।’

রোববার দুপুর ১২টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই বৈঠক শুরু হয়ে আড়াই ঘণ্টা পর্যন্ত আলোচনা চলে।

আইনমন্ত্রী বলেন, ‘বৈঠকে বাংলাদেশ শ্রম আইনের সংশোধন নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কিছু পরামর্শ আছে। সেগুলো কতটা আমাদের দেশের স্বার্থে যৌক্তিক; সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কোনটা গ্রহণ করতে পারব; কোনটা গ্রহণ করতে পারব না; সেসব ক্ষেত্রে নিয়ে আলোচনা হচ্ছে।’ তিনি জানান, সোমবার সাড়ে ১১টা থেকে আবার এ বিষয়ে আলোচনা শুরু হবে।

আলোচনা কতটা সন্তোষজনক হয়েছে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, কিছু কিছু জায়গায় নিশ্চয়ই সন্তোষজনক।

ঢাকায় নিযুক্ত আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুওমো পোটিআইনেনের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। এতে আইন ও বিচার বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন