[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ছেড়ে গেল ট্রেন

প্রকাশঃ
অ+ অ-

ঢাকার কমলাপুর থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৭ মিনিটে ট্রেনটি ছাড়ে | ছবি: পদ্মা ট্রিবিউন 

বিশেষ প্রতিনিধি: ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে পরীক্ষামূলকভাবে (ট্রায়াল রান) একটি ট্রেন ছেড়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৭ মিনিটে ঢাকার কমলাপুর থেকে ট্রেনটি ছাড়ে। দুপুর পৌনে ১২টার দিকে ট্রেনটি মাওয়া এলাকায় পৌঁছায়। চলতি পথে ট্রেনটিকে হাত নেড়ে স্বাগত জানান স্থানীয় লোকজন। 

চলতি পথে ট্রেনটিকে হাত নেড়ে স্বাগত জানান স্থানীয় লোকজন | ছবি: পদ্মা ট্রিবিউন 

ট্রেনে রেলমন্ত্রীসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। ধীরগতিতে চলতে থাকা ট্রেনটি পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গায় যাবে। পরে আবার ঢাকায় ফেরত আসবে ট্রেনটি।

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এই রেলপথের দৈর্ঘ্য প্রায় ৮২ কিলোমিটার।

গত মঙ্গলবার রাতে ট্রেনটি রাজবাড়ী স্টেশনে ছিল। ট্রেনটি গতকাল বুধবার রাজবাড়ী থেকে ঢাকার কমলাপুরে আসে। রাজবাড়ী রেলস্টেশনের স্টেশনমাস্টার তন্ময় কুমার দত্ত  জানান, ট্রেনটিতে ইঞ্জিন ও আটটি বগি রয়েছে।

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এই রেলপথের দৈর্ঘ্য প্রায় ৮২ কিলোমিটার  | ছবি: পদ্মা ট্রিবিউন 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই রেলপথের উদ্বোধন করবেন।

পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ চালু হচ্ছে। আগামী বছর জুনে যশোর পর্যন্ত ট্রেন চালু হওয়ার কথা রয়েছে। 

ঢাকার কমলাপুর থেকে সকাল ১০টা ৭ মিনিটে ট্রেনটি ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায় | ছবি: পদ্মা ট্রিবিউন 
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন