[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লালপুরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া আসামি গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-

র‍্যাবের হাতে গ্রেপ্তার মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি ফসিয়ার রহমান | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি লালপুর: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি ফসিয়ার রহমানকে নাটোরের লালপুর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পানঘাটা সরদারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফসিয়ার রহমান যশোরের বাঘারপাড়া উপজেলার ছোট খুদরা গ্রামের বাসিন্দা। বুধবার বেলা তিনটার দিকে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, মৃত্যুদণ্ড পাওয়া ফসিয়ার রহমান রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অপহরণ, নির্যাতন, আটক, ছয়জনকে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন। চলতি বছরের ২৫ জুন ফসিয়ার রহমানসহ চারজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় দেন বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১।

মো. ফরহাদ হোসেন বলেন, রায়ের পর থেকেই ছদ্মবেশ ধারণ করে পালিয়ে ছিলেন ফসিয়ার রহমান। গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পানঘাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন