[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

প্রকাশঃ
অ+ অ-

মাহিয়া মাহি | ফাইল ছবি

প্রতিনিধি গাজীপুর: প্রথমবার মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। ফেসবুকে সন্তানের ছবি শেয়ার করে খবরটি জানিয়েছেন মাহি। পারিবারিক সূত্রে জানাগেছে,  মা-ছেলে দুজনেই সুস্থ আছেন।

এর আগে রাত ৮টা ৩২ মিনিটে নিজের ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। লিখেছেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ 

গত বছরের আগস্টে মা হওয়ার খবর জানিয়েছিলেন মাহি নিজেই। তখন এই নায়িকা বলেছিলেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ।’  ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারকে বিয়ে করেন মাহি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন