[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কন্যাসন্তানের মা হলেন আলিয়া

প্রকাশঃ
অ+ অ-

রণবীর কাপুর ও আলিয়া ভাট | ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক: অবশেষে আলিয়া–রণবীরের ভক্তদের প্রতীক্ষার অবসান হলো। মা হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আজ দুপুরে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। কাপুর ও ভাট পরিবারে এখন বাঁধনহারা উচ্ছ্বাস। আর রণবীর এই দিনের অপেক্ষায় ছিলেন।

এ বছরটা আলিয়ার জন্য বিশেষ, সেটা বলার অপেক্ষা রাখে না। বিয়ে, প্রযোজনায় আসা, হলিউডে পা রাখা, তার ওপর মা হওয়া—সব মিলিয়ে আজ পূর্ণতা পেলেন তিনি। আলিয়ার মা হওয়ার খবর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেট দুনিয়ায় সবাই আলিয়া ও রণবীর কাপুরকে অভিনন্দন জানাচ্ছেন। জানা গেছে, প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। এখন নবজাতক ও মা—দুজনেই সুস্থ আছেন। আলিয়ার সন্তান প্রসবের সময় হাসপাতালে রণবীর ছাড়াও মা সোনি রাজদান ও শাশুড়ি নিতু কাপুর উপস্থিত ছিলেন। 

আজ সকাল সাতটা নাগাদ মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে গাড়িতে করে একসঙ্গে এসেছিলেন আলিয়া ও রণবীর কাপুর। আলিয়ার প্রসববেদনা ওঠার অপেক্ষায় ছিলেন চিকিৎকেরা। শুধু কাপুর আর ভাট পরিবার নয়, সবাই সুখবরের অপেক্ষায় ছিলেন। আলিয়া স্বাভাবিক নিয়মে (নরম্যাল ডেলিভারি) সন্তান জন্ম দিতে চেয়েছিলেন। অস্ত্রোপচার থেকে তিনি নিজেকে দূরে রাখার চেষ্টা করছেন। তাই নিয়মিত যোগব্যায়াম আর শরীরচর্চা করতেন আলিয়া। এমনকি আজ সকালে প্রতিদিনের মতো তিনি শরীরচর্চা করেছেন বলে জানা গেছে। প্রথমে শোনা গিয়েছিল, ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে আলিয়া মা হবেন। এর বেশ কিছুদিন আগেই নবজাতককে পৃথিবীর আলো দেখালেন তিনি। ২৮ নভেম্বর আলিয়ার জন্মদিন।

তাই এবারের জন্মদিনটা আলিয়ার অত্যন্ত বিশেষ হতে চলেছে। গত ১৪ এপ্রিল সাদামাটা অনুষ্ঠানের মধ্যে আলিয়া ও রণবীর সাত পাকে বাঁধা পড়েছিলেন। এই দম্পতির বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য ছাড়াও ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। বিয়ের কিছুদিন পরই আলিয়া জানান, তিনি মা হতে চলেছেন। অন্তঃসত্ত্বাকালে তিনি হলিউড ছবি ‘হার্ট অব স্টোন’–এর শুটিং করেছিলেন। রণবীরের সঙ্গে তাঁকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারণাতেও দেখা গেছে।


Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন