বিশেষ সাক্ষাৎকার: শেখ মুহম্মদ মেহেদী আহসান
বলিষ্ঠ নেতৃত্ব ছাড়া ঢাকা শহরকে বদলানো সম্ভব নয়
শেখ মুহম্মদ মেহেদী আহসান, নগর–পরিকল্পনাবিদ। নগর ও গ্রামীণ পরিকল্পনা এবং ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞ ও পরামর্শক। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) ভাইস প্রেসিডেন্ট। সম্প্রতি ঢাকায় অতিবৃষ্টিপাত ও ভয়াবহ জলাবদ্ধতা এবং ঢাকা শহরের বসবাসযোগ্যতার সংকট ও সমাধান নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন
সাক্ষাৎকার নিয়েছেন রাফসান গালিব
রাফসান গালিব: যত দিন যাচ্ছে, ঢাকার জলাবদ্ধতার সমস্যা কেন আরও প্রকট হচ্ছে? সামনের দিনগুলোয় কেমন পরিস্থিতি আশঙ্কা করছেন?
শেখ মুহম্মদ মেহেদী আহসান: এভাবে চলতে থাকলে দুঃখের সঙ্গে বলতে হয় যে সামনের দিনগুলোয় পরিস্থিতি আরও খারাপের দিকেই যাবে। তবে একজন সচেতন নাগরিক ও পরিকল্পনাবিদ হিসেবে আমি আশাবাদী হতে চাই। বর্তমান সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করে কার্যকর সমাধানে যথাযথ পদক্ষেপ নিলে পরিস্থিতির উন্নতি সম্ভব। কিন্তু আমরা যদি নিষ্ক্রিয় থাকি এবং চিহ্নিত সমস্যাগুলো এড়িয়ে যাই, তবে ভবিষ্যতে এটি ভয়াবহ দুর্যোগে রূপ নেবে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
“কঠিন কাজটা করেছিলেন! নতুন বলে ৩০ বল খেলার পর যেকোনো ব্যাটসম্যানই তো বড় ইনিংস খেলার স্বপ্ন দেখেন। সাদমানও হয়তো দেখেছেন! কিন্তু ইনিংসটা বড় করতে পারলেন না। স্টার্কের বলে লায়নের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ২০ রানে।”
— মুমিনুল ও তানজিদ
রাফসান গালিব: খালগুলোর দায়িত্ব সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের পরও কেন ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না?
শেখ মুহম্মদ মেহেদী আহসান: সিটি করপোরেশনকে দায়িত্ব দেওয়া হলেও সেই কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে প্রয়োজনীয় কারিগরি সক্ষমতা, বিশেষজ্ঞ জনবল এবং পর্যাপ্ত বাজেট সংস্থান করা হয়নি। সিটি করপোরেশন এমনিতেই তাদের নিয়মিত কাজগুলো সামলাতে হিমশিম খায়। তার ওপরে এই বিশাল কর্মযজ্ঞের ভার চাপিয়ে দেওয়া হয়েছে কোনো রকম প্রস্তুতি ছাড়াই। দ্বিতীয়ত, পানিনিষ্কাশন কেবল ড্রেন বা নর্দমা তৈরির বিষয় নয়। এটি একটি সামগ্রিক ব্যবস্থা। ড্রেনের পানি যাবে খালে, খাল থেকে পাম্পিংয়ের মাধ্যমে সেই পানি যাবে নদীতে।