পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

পরিবেশ না থাকায় গোপালগঞ্জের ৫ কেন্দ্রের এইচএসসি পরীক্ষা হবে পাশের দুই জেলায়

আজ রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
এইচএসসি পরীক্ষা
এইচএসসি পরীক্ষা | ফাইল ছবি

গোপালগঞ্জের পাঁচটি কেন্দ্রে এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ না থাকায় পরীক্ষার্থীদের অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। গোপালগঞ্জে পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ না থাকায় পাশের দুই জেলা ফরিদপুর ও মাদারীপুরের উপজেলায় এ পরীক্ষা নেওয়া হবে।


ঢাকা শিক্ষা বোর্ড এ তথ্য জানিয়েছে। উপজেলাগুলো হলো মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের আলফাডাঙ্গা।


রোববার ঢাকা শিক্ষা বোর্ডের চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলায় এইচএসসি (সম্পূরক) পরীক্ষা ২০২৬ নেওয়ার অনুকূল পরিবেশ না থাকায় জেলার পরীক্ষাকেন্দ্রগুলোর পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে নেওয়া হবে। গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের মাদারীপুরের সরকারি রাজৈর গোপালগঞ্জ কাপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে পরীক্ষা দিতে হবে।


কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে।


কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের মাদারীপুর সরকারি রাজৈর কলেজে এবং টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ ও মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে।


গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। প্রায় অর্ধেক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।


এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। ১ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। ফলাফল প্রকাশ হতে পারে ডিসেম্বরের শেষ দিকে।

শিক্ষা থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.