পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

সাজেকের পথে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটককে আটক করল পুলিশ

আটকরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন।

প্রতিনিধি রাঙ্গামাটি
আটক ছয় পর্যটক
আটক ছয় পর্যটক | ছবি: পদ্মা ট্রিবিউন

রাঙামাটির বাঘাইছড়িতে পর্যটন কেন্দ্র সাজেকে যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১টার দিকে বাঘাইহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটকরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার মো. ফারদিন এহমান হৃদয় (২৪) ও মোহাম্মদ ইয়াসিন (৩২); হবিগঞ্জের সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬) ও রিয়াজ উদ্দিন (২৩); এবং পটুয়াখালীর সাইফুল ইসলাম (২৭)।


সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সকাল পৌনে ১১টার দিকে সাজেক যাওয়ার সময় ওই পর্যটকরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ স্লোগান দেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানালে পুলিশ দুপুর ১টার দিকে তাদের পথরোধ করে আটক করে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্লোগান দেওয়ার কথা স্বীকার করলেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ওসি।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.