পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসের ফটকে আগুন

ভিডিও বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা
সোমবার দিবাগত রাত ১টার দিকে দুই ব্যক্তি মুখোশ পরে এসে আগুন দিয়ে চলে যায়
সোমবার দিবাগত রাত ১টার দিকে দুই ব্যক্তি মুখোশ পরে এসে আগুন দিয়ে চলে যায় | ছবি: ভিডিও থেকে

রাজধানীর উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসের স্টিলের ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ তথ্য জানিয়ে পুলিশ বলেছে, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে দুই ব্যক্তি মুখোশ পরে এসে আগুন দেন বলে জানান তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।


মোস্তাফিজুর রহমান বলেন, ‘পাসপোর্ট অফিসের বাইরে স্টিলের ফটকে আগুন দেওয়া হয়েছিল। স্টিলের ফটক হওয়ায় দু–তিন মিনিটের মধ্যেই আগুন নিভে যায়। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’


তিনি আরও বলেন, রাতে পাসপোর্ট অফিসের নিরাপত্তারক্ষীরা ঘুমাচ্ছিলেন। তাই আগুন দেওয়ার বিষয়টি তাঁরা টের পাননি।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্লোজড সার্কিট ক্যামেরা থেকে ভিডিও সংগ্রহ করে বলে জানান মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, রাত ১টা ৩ মিনিটে দুজন ব্যক্তি এসে ফটকে আগুন দিয়ে চলে গেছেন।


ভিডিও বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.