পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

মোহাম্মদপুরে চার্চের ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরি, খোঁজ মিলল ডাস্টবিনের পাশে

উদ্ধার করা ঘণ্টাটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক ঢাকা
চুরি হওয়া ৭০ কেজি ওজনের ঘণ্টা
চুরি হওয়া ৭০ কেজি ওজনের ঘণ্টা | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের একটি পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত পৌনে তিনটার দিকে মোহাম্মদপুর থানাধীন জাকির হোসেন রোডের একটি ময়লার ভাগাড়ের পাশ থেকে ঘণ্টাটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।


মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে অবস্থিত সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার খোলা জায়গায় ঘণ্টাটি রাখা ছিল। বৃহস্পতিবার রাত ১২টা ৩ মিনিটের পর কোনো একসময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা সেটি নিয়ে যায়।


ভোর সাড়ে চারটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে চুরি হওয়া মালামাল উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।


ওসি বলেন, অভিযানের মুখে চোরেরা ঘণ্টাটি ফেলে পালিয়ে যায়। পরে জাকির হোসেন রোডের ময়লার ভাগাড়ের পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় সেটি উদ্ধার করা হয়।


চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের নিরাপত্তা ক্যামেরার ধারণ করা ভিডিও বন্ধ থাকার বিষয়টি তদন্ত করা হচ্ছে জানিয়ে আব্দুল হালিম বলেন, ‘আশপাশের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা ক্যামেরার ধারণ করা ভিডিও সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।’


উদ্ধার করা ঘণ্টাটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.