পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

এটি তেমন কোনো গুরুতর বা বাস্তবিক হুমকি নয়। তাই এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই

নিজস্ব প্রতিবেদক ঢাকা
ব্র্যাক বিশ্ববিদ্যালয়
ব্র্যাক বিশ্ববিদ্যালয় | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ই-মেইল বার্তায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টিপিক্যাল চাইনিজ ম্যান’ নামের একটি মেইল অ্যাকাউন্ট থেকে এই বার্তা পাঠানো হয়।


বার্তাটিতে দাবি করা হয়, প্রগতি সরণিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে মঙ্গলবার সকাল ১১টায় একাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হবে।


জানা গেছে, হুমকির বিষয়টি জানতে পেরে নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা ই-মেইলটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করে এবং প্রয়োজনীয় আইনি সহায়তা চায়। খবর পেয়ে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশের একাধিক গোয়েন্দা সংস্থা। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কারও সাড়া পাওয়া যায়নি।


বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান জানান, এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার দল বিষয়টি তদন্ত করছে।


তিনি আরও বলেন, এটি তেমন কোনো গুরুতর বা বাস্তবিক হুমকি নয়। তাই এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.