পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষ, টুঙ্গিপাড়ায় বিএনপির ছয় নেতার পদত্যাগ

গিমাডাঙ্গা নতুন বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ সিদ্ধান্তের কথা জানান

প্রতিনিধি গোপালগঞ্জ
সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন নেতারা
সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন নেতারা | ছবি: পদ্মা ট্রিবিউন

দলীয় কর্মকাণ্ড ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষ জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ সিদ্ধান্তের কথা জানান।


পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহকৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং সদস্য আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তাঁরা অসন্তুষ্ট। এ কারণে দলের প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন পর্যায়ের সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পাশাপাশি ভবিষ্যতে বিএনপিসহ অন্য কোনো সংগঠনের রাজনীতিতে যুক্ত না থাকার কথাও জানান তাঁরা।


এ বিষয়ে জানতে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে দুটি ফোনই বন্ধ পাওয়া যায়। ফলে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


উল্লেখ্য, চলতি নভেম্বর মাসে বিভিন্ন সময়ে টুঙ্গিপাড়ায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের আরও ১৩ জন নেতা-কর্মী সংবাদ সম্মেলন ও ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.