ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ
, এ ঘটনায় একজন আইনজীবী আহত হয়েছেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে প্রবেশের সড়কসংলগ্ন প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, এ ঘটনায় একজন আইনজীবী আহত হয়েছেন।
ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ডিএমপির প্রসিকিউশন বিভাগের এই কর্মকর্তা। তিনি বলেন, যাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি অপরাধী নাকি ভুক্তভোগী, তা এখনই বলা যাচ্ছে না।
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!