চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদে বিএনপি নেতা
তিনি চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদে বিএনপির এক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নাম মাহবুবের রহমান শামীম। তিনি চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক।
আজ রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে তাঁকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাঁকে এই দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এ নিয়ে ৬৩ জেলা পরিষদে প্রশাসক বসল। বাকি রয়েছে কেবল ঠাকুরগাঁও জেলা।
জানতে চাইলে মাহবুবের রহমান শামীম আজ দুপুরে বলেন, ‘আমাকে দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে জেলা পরিষদের আওতাধীন এলাকায় উন্নয়নের জন্য কাজ করে যাব।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়েছিলেন মাহবুবের রহমান শামীম। তবে আসনটিতে জয়ী হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
How did this article make you feel?
Related Articles
অর্থমন্ত্রীকে ঘিরে নেতাকর্মীদের ভিড়, ভেঙে পড়ল মঞ্চ
Jul 17, 2026
3 shared tags
সরকারি গাছ কেটে বিক্ষোভের ঘটনায় ৮০ জনের নামে মামলা
Jul 02, 2026
3 shared tags
বিএনপির হাতে ২৮ কোটি ৭ লাখ টাকা
Jul 19, 2026
2 shared tags
জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি: পাটওয়ারী
Jul 18, 2026 · 1 min
2 shared tags