[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আরও ১১ জেলা পেল নতুন ডিসি

প্রকাশঃ
অ+ অ-

জনপ্রশাসন মন্ত্রণালয়

স্থানীয় প্রশাসনের রদবদলের অংশ হিসেবে রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গাসহ দেশের আরও ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে। তারা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাতকে খুলনা, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুর, সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপসচিব) আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমানকে চাঁদপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি. এম. সরফরাজকে হবিগঞ্জ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (সচিব) উপসচিব রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ১৫ মার্চ গাজীপুর, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও নেত্রকোনায় নতুন জেলা প্রশাসক নিয়োগ করেছিল সরকার।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে ক্ষমতায় বসে বিএনপি সরকার। এরপর থেকেই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরে পদে পদে রদবদল ও নতুন কর্মকর্তাদের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন