[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হতে পারে বজ্রবৃষ্টি

প্রকাশঃ
অ+ অ-
তীব্র গরমের মধ্যে সোমবার দুপুরে রাজধানীতে নামে বৃষ্টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির মধ্যেই নেমে পড়েন অনেকে। কারও মাথায় ছিল ছাতা, কেউবা ছাতা ছাড়াই ভিজেছেন  | ফাইল ছবি

ঢাকাসহ দেশের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিন ধরে দেশের সব বিভাগে দুই-এক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৩১ মার্চ পর্যন্ত দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিনাজপুরে, ৪১ মিলিমিটার। এর বাইরে রংপুরে ৪০ মিলিমিটার, রংপুর বিভাগের ডিমলায় ৩২ মিলিমিটার, রাজারহাটে ২৯ মিলিমিটার এবং কিশোরগঞ্জের নিকলীতে ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া বগুড়া, ময়মনসিংহ, চট্টগ্রাম, গোপালগঞ্জ ও খুলনায় সামান্য থেকে হালকা বৃষ্টি হয়েছে।

অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর ফলে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই পরিস্থিতি পরদিনও থাকতে পারে। তবে ১ এপ্রিলের পর বৃষ্টিপাত কমতে পারে এবং তাপমাত্রা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন