[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জামিন পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারলেন না ছাত্রলীগ নেতা

প্রকাশঃ
অ+ অ-
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন মো. আবু সামা সামি | ছবি: পদ্মা ট্রিবিউন    

বাবার মৃত্যুর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন ছাত্রলীগ নেতা মো. আবু সামা সামি। তবে জামিন পেলেও শেষ সময়ে বাবার জানাজায় অংশ নিতে পারেননি তিনি।

বুধবার কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। তাঁর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জানাজায় অংশ নিতেই বাড়ি ফিরছিলেন সামা। কিন্তু কারাগারের দাপ্তরিক ও আইনি জটিলতার কারণে সময়মতো বাড়িতে পৌঁছাতে পারেননি তিনি।

আইনজীবী আরও জানান, কারাগারে বন্দি ছেলের মুক্তির অপেক্ষায় দীর্ঘ ছয়টি মাস প্রহর গুনেছিলেন বাবা ওমর আলী। আশা ছিল, জামিন পেয়ে ছেলে ফিরবে এবং শেষ বয়সে ছেলের সাহচর্য পাবেন। কিন্তু সেই আশা আর পূরণ হলো না। ছেলের দুশ্চিন্তা আর কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি। বাবার মৃত্যুর পর অবশেষে আইনি জটিলতা কাটিয়ে সামার জামিন হয়।

জানা গেছে, উচ্চ আদালত থেকে আগেই আবু সামার জামিন হয়েছিল। কিন্তু আইনি প্রক্রিয়ার ধীরগতি এবং কাগজপত্র যাচাই-বাছাইয়ের কারণে তাঁর মুক্তি আটকে ছিল। এর মধ্যেই গত মঙ্গলবার মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান সামার বাবা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আবু সামা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের ২৩ আগস্ট পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ২৬ মার্চ রাজধানীর গোলাপ শাহ মাজার থেকে ফুলবাড়িয়াগামী রাস্তায় অজ্ঞাতনামা ৫০-৬০ জন ব্যক্তি অন্তর্বর্তী সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেন। ওই ঘটনায় করা মামলায় পুলিশ আবু সামাসহ আরও একজনকে গ্রেপ্তার করে। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল জোনের পরিদর্শক মো. আলমগীর হোসেন তাঁকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। সেই থেকে এই ছাত্রলীগ নেতা কারাগারেই ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন