[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙিয়ে স্লোগান

প্রকাশঃ
অ+ অ-
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙিয়ে স্লোগান দেন দলটির কয়েকজন সমর্থক। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন    

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আগুনে পুড়িয়ে দেওয়া নারায়গঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে ব্যানার টাঙিয়েছেন দলটির সমর্থকেরা। বুধবার বেলা দুইটার দিকে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, দুপুরে পরিত্যক্ত অবস্থায় থাকা জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ৫-৭ জন সমর্থক একটি ব্যানার টাঙাচ্ছেন। এ সময় তাঁরা ‘নারায়ণগঞ্জের মাটি, শেখ হাসিনার ঘাঁটি’, ‘শেখ হাসিনা আসছে, নারায়ণগঞ্জ হাসছে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। তবে সেখানে স্থানীয় পরিচিত আওয়ামী লীগ বা যুবলীগের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার কিছু সময় পর বিএনপির একদল নেতা-কর্মী সেখানে গিয়ে ব্যানারটি খুলে ফেলেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ অভিযোগ করেন, সরকার ও বিএনপিকে অস্বস্তিতে ফেলার জন্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে আওয়ামী লীগের লোকজন এই কাজ করেছে। তিনি বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং ব্যানার খুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং কোনো ব্যানারও দেখা যায়নি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন