[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ
অ+ অ-
বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার পর ঘটনাস্থলে অবস্থান নিয়েছে পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন   

বরিশালে দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে বরিশাল সদর উপজেলার শিবপাশা বাদামতলা পুল এলাকা সংলগ্ন একটি স্থানে এই ঘটনা ঘটে। পরে পাশের একটি ডোবা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, দেলোয়ার স্থানীয় বাদামতলা বাজারের ইজারাদার ছিলেন এবং পেশায় একজন গরু ব্যবসায়ী। রাতে বাজারের হিসাব-নিকাশ শেষ করে বাড়ি ফেরার পথে তাঁকে হত্যা করা হয়। ঘটনাস্থলে দেলোয়ারের ব্যবহৃত বাইসাইকেল ও গলার মাফলার পড়ে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। পরে তাঁরা খোঁজাখুঁজি করে পাশের ডোবায় তাঁর লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে।

রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসনাত ফিরোজ বলেন, দেলোয়ারের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি বিএনপির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন এবং আওয়ামী লীগের শাসনামলে নানা মামলা-হামলার শিকার হয়েছেন। তাঁর আত্মীয়-স্বজনের সঙ্গে জমি নিয়ে পুরোনো বিরোধ ছিল। সেই দ্বন্দ্বের জেরে তাঁকে কুপিয়ে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনের মাথার বাঁ পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার পর লাশ ডোবার পানিতে ফেলে রাখে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন