[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

প্রকাশঃ
অ+ অ-
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ছবি: জামায়াতে ইসলামীর সৌজন্যে

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। 

মঙ্গলবার বিকেলে নতুন সরকারের শপথ অনুষ্ঠানের পর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ভারতীয় হাইকমিশনের ফেসবুক পাতায় দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি নতুন সরকারের শপথ অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্রসচিব দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিরোধীদলীয় নেতার নতুন দায়িত্বের জন্য ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘদিনের সমর্থন অব্যাহত রাখার কথা পুনরায় উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান দুই দেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন