[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খাগড়াছড়ির পাহাড়ে ইয়াবা বড়ি তৈরির খবর, এক যুবক গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-
খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম পাহাড়ের একটি জুমঘরে গতকাল বিকেলে অভিযান চালিয়ে ১০টি ইয়াবা বড়ি এবং ইয়াবা তৈরির বিভিন্ন উপাদান ও সরঞ্জাম করে যৌথ বাহিনী | ছবি: পুলিশের সৌজন্যে

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১০টি ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে ইয়াবা বড়ি তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। অভিযানটি গতকাল সোমবার বিকেলে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৯ মাইল গোলছড়ি এলাকার দুর্গম পাহাড়ে অবস্থিত একটি পরিত্যক্ত জুমঘর থেকে পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম সবুজ কুমার দে। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দীঘিনালা থানায় মামলা হয়েছে।

দুর্গম পাহাড়ি এলাকার পরিত্যক্ত জুমঘরটিতে কিছুদিন ধরে সবুজ কুমার দে ইয়াবা বড়ি তৈরি করছিলেন। গোপন সূত্রের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর দীঘিনালা জোন ও পুলিশের সমন্বিত এই অভিযানে সবুজকে গ্রেপ্তার করা হয় এবং জুমঘর থেকে ১০টি ইয়াবা বড়ি ও ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

দীঘিনালা থানার ওসি ইকবাল বাহার অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকালে তিনি জানান, গ্রেপ্তার সবুজ কুমার দেকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন