[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চকবাজারে তিন তলা আবাসিক ভবনে আগুন

প্রকাশঃ
অ+ অ-
পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ এলাকার ডালপট্টিতে একটি তিন তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস | ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ এলাকার ডালপট্টিতে একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটা ৪২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 

এক খুদে বার্তায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানায়, সংবাদ পাওয়ার পর লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট বিকেল চারটা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সহায়তার জন্য আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, পলাশী, হাজারীবাগ ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে যোগ দেওয়া ইউনিটসহ এখন মোট চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বাকি তিনটি ইউনিট এখনও রাস্তায় রয়েছে।

আগুনের উৎস, ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়েছেন কি না এ বিষয়ে এখনো কিছু জানাননি ফায়ার সার্ভিস।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন