নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করলো জাতিসংঘ
![]() |
| নির্বাচনে বাংলাদেশকে সহায়তার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ব্রিফিং করেছে জাতিসংঘের ঢাকা কার্যালয় | ছবি: আয়োজকদের সৌজন্যে |
আসন্ন নির্বাচনে বাংলাদেশকে সহায়তার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ব্রিফিং দিয়েছে জাতিসংঘের ঢাকা কার্যালয়। বৃহস্পতিবার ঢাকার জাতিসংঘ কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রিফিংয়ে জাতিসংঘ নির্বাচন কমিশনকে কী ধরনের কারিগরি সহায়তা দেওয়া হবে, তার একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। এরপর প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ব্রিফিং শেষ হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়, ব্যালট প্রকল্পের মাধ্যমে জাতিসংঘ নির্বাচন কমিশনকে তাদের কার্যকরী সক্ষমতা বাড়াতে, কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে, ভোটার ও নাগরিক শিক্ষা কার্যক্রমে সহায়তা করতে, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে এবং নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্তি ও তথ্যের সঠিকতা নিশ্চিত করতে সহযোগিতা করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের মে মাসে শুরু হওয়া ব্যালট প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যেই নিবন্ধিত ১২ কোটি ভোটারের পাশাপাশি আরও প্রায় ৮০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। এর মধ্যে ৩৮ লাখ পুরুষ এবং ৪০ লাখের বেশি নারী ভোটার রয়েছেন।

Comments
Comments